South Bengal Disable Welfare Society (SBDWS) – দক্ষিণবঙ্গ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা উপহার প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহস যোগানো এবং আগামীর পথচলায় অনুপ্রেরণা প্রদান করা।
আমরা বিশ্বাস করি, আমাদের এই ছোট্ট প্রয়াস তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে এবং তাদের সফলতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”